আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পরিস্থিতি

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পরিস্থিতি

চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের কালু মাঝির বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার (২১)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসহাকের মেয়ে। নিহত ব্যক্তির স্বামীর নাম মিজানুর রহমান।

গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর হালিমার সঙ্গে মিজানুরের বিয়ে হয়। তাঁদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছরের এক মেয়ে সন্তান আছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।