এপ্রিলে সড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেশি

এপ্রিলে সড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেশি

গত এপ্রিল মাসে সারা দেশে সড়কে ৪৬৩টি দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। নিহত মানুষের মধ্যে নারী ৫৩ জন, শিশু ৪৮টি। এসব দুর্ঘটনার ১৯৪টি (প্রায় ৪২ শতাংশ) ঘটেছে যানবাহন নিয়ন্ত্রণ হারানোর কারণে। ১০৬টি ঘটনায় পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া হয়েছে; আর ৯৭টি র্ঘটনায় যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এপ্রিলে ৪৬৩টি দুর্ঘটনার মধ্যে সর্বোচ্চ ১৯৩টি ঘটেছে দেশের আঞ্চলিক সড়কে, যা মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশ। জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ১৬৮টি (৩৬ দশমিক ২৮ শতাংশ)। বাকিগুলো ঘটেছে শহর ও গ্রামের সড়কে।

রোড সেফটি ফাউন্ডেশনের এপ্রিল মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।