ঢাকার পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে আরও একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নৌ পুলিশ এক নারীর ভাসমান লাশ উদ্ধার করে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে গত সাত দিনে দেশের নদ–নদী থেকে মোট ১৮টি লাশ উদ্ধার হলো।
আজ শুক্রবার সকালে যোগাযোগ করা হলে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল বিকেলের দিকে অজ্ঞাতপরিচয় ওই নারী পোস্তগোলা ব্রিজ থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেন।































































































































































































































