আশুলিয়ায় দুই ভাইকে গুলি, পুলিশ অপরাধীদের শনাক্তে চলছে

আশুলিয়ায় দুই ভাইকে গুলি, পুলিশ অপরাধীদের শনাক্তে চলছে

ঢাকার সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে পৃথক দুটি স্থানে বসে থাকা দুই ভাইকে গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে কাছাকাছি দূরত্বের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুলির এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মো. ইসমাইল (৩৫) ও তাঁর ছোট ভাই মো. শিপন (৩২)। ইসমাইলের ডান পা ও পিঠে গুলি লেগেছে এবং শিপনের ডান ঊরুতে গুলি লেগেছে। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সবুজ সরকার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা–সংলগ্ন এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করছেন সবুজ সরকার। এ ব্যবসার সহযোগী হিসেবে কাজ করেন মো. শিপন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।