আট গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

আট গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের সড়াইদহ গ্রামের কামারবাড়ি এলাকায় করতোয়া নদীর একটি স্থায়ী সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই আশপাশের আট গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও অসুস্থ রোগীদের চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের নিকটবর্তী কামারবাড়ি এলাকায় করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ না হওয়ায় নদীর দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে কৃষকেরা তাদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।