রায়গঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা

রায়গঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা

রায়গঞ্জ উপজেলায় এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাঈম হোসেন (২৫) উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরদিন সকালে তার লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।