বাবা জমি বিক্রি করে মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন

বাবা জমি বিক্রি করে মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন

হাসিখুশি, প্রাণবন্ত এক তরুণী। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ কারিনা কায়সার। অভিনয় আর গল্প বলার জগতে ধীরে ধীরে নিজের জায়গাও তৈরি করছিলেন। কিন্তু সেই হাসির আড়ালেই নীরবে বাসা বেঁধেছিল জটিল রোগ। শরীর খারাপ লাগলেও শুরুতে বুঝতে পারেননি পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠবে। কয়েক দিনের ব্যবধানে অবস্থার অবনতি হতে হতে এখন তিনি লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে চায় পরিবার, কিন্তু সেই চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তাই সরকার ও সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

লিভার-সংক্রান্ত জটিলতায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন কারিনা কায়সার। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কারিনা কায়সার একজন তরুণ অভিনেত্রী, যিনি অভিনয় এবং চিত্রনাট্য কর্মজীবী হিসেবে পরিচিত। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'ইন্টার্নশিপ' ও '৩৬-২৪-৩৬'।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।