বাড়ির ওপর গাছ ভেঙে পড়ল এক স্কুলছাত্রের মৃত্যু

বাড়ির ওপর গাছ ভেঙে পড়ল এক স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝড়বৃষ্টির সময় একটি গাছ ভেঙে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম মো. ফয়েজ (১১)। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ, স্বজন ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকালে ফয়েজ বসতঘরের একটি কক্ষে একা ঘুমিয়ে ছিলেন। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে ঘরের পাশের একটি বড় গাছ ভেঙে টিনের চালের ওপর আছড়ে পড়ে। এতে চাল দুমড়েমুচড়ে নিচে পড়ে যায়। গাছের একটি অংশ ফয়েজের মাথা ও শরীরের ওপর পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।

ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘরের অন্য পাশে থাকলেও কেউ হতাহত হননি। ফয়েজের চিৎকার শুনে স্বজন ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।