মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যক্তির বাড়ির ফটক থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি কালো টেপ দিয়ে মোড়ানো এবং দেখতে ককটেলের মতো। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কোনো পক্ষ এটি রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।































































































































































































































