বাগানে নিয়ে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টা করেছে এক ব্যক্তি

বাগানে নিয়ে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টা করেছে এক ব্যক্তি

ফরিদপুরের সালথা উপজেলার একটি গ্রামে ৯ বছরের এক কন্যাশিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

ঘটনার সঙ্গে জড়িত সালথা উপজেলারই খায়ের দাঈ (৩৫) নামের এক ব্যক্তি। তিনি বাড়ির পাশে একটি মুদিদোকান পরিচালনা করেন। তাঁর ১০ বছর ও ১৩ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যান খায়ের। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।