বাগেরহাটের শরণখোলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় হিন্দু পরিবারের পাঁচ নারী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার শরণখোলা থানায় মামলা করেছেন গৃহকর্তা রবীন্দ্রনাথ ঢালী (৪৬)। গত সোমবারের ওই হামলার ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আহত নারীরা হলেন রবীন্দ্রনাথের স্ত্রী সীমা রানী (৩৫), মা দুলালী রানী (৭০), নানি বেলকা রানী (৯০), খালা বিমলা রানী (৬০) ও লীলা রানী (৬৫)।































































































































































































































