বগুড়ায় চুরির অভিযোগে হত্যা

বগুড়ায় চুরির অভিযোগে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে একজনকে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের গোপাল চন্দ্রের বাড়িতে চুরির অভিযোগ তুলে স্থানীয় লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।

গৃহকর্তা গোপাল চন্দ্র দাবি করেন, সেলিম ফকির ও তাঁর সহযোগীরা বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহত সেলিম ফকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ৯টি মামলা রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।