বগুড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার মমিনহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিতা রানী মজুমদার ওই গ্রামের বিধান চন্দ্র মজুমদারের স্ত্রী। তাঁদের দুই ছেলে–মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে শুধু স্বামী–স্ত্রী বসবাস করতেন।

হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।