বগুড়ায় চাচাতো ভাইদের মধ্যে বিরোধে হত্যাকাণ্ড

বগুড়ায় চাচাতো ভাইদের মধ্যে বিরোধে হত্যাকাণ্ড

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আটক করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত এক চাচাতো ভাইকে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।