বগুড়ায় নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগে মা ও সৎবাবা আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগে মা ও সৎবাবা আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে উঠেছে মা ও সৎবাবার বিরুদ্ধে। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা তেলিহারা উত্তরপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তাঁদের আটক করেছে। আটকের সময় উত্তেজিত এলাকাবাসী মা ও সৎবাবার ওপর চড়াও হন। আটক দুজন হলেন বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ার দুলাল হোসেন (২৫) এবং তাঁর স্ত্রী নিপা আক্তার (২৩)। নিপা আক্তারের বাবার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিপা আক্তারের সঙ্গে গাবতলী উপজেলার বগুড়া শহরের নারুলী এলাকার শুকুর আলীর বিয়ে হয়। একপর্যায়ে দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়। চলতি বছরের রমজান মাসে সদর উপজেলার তেলিপাড়া গ্রামের দুলাল হোসেনের সঙ্গে নিপা আক্তারের দ্বিতীয় বিয়ে হয়। এর মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।