বগুড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণ গ্রেপ্তার

বগুড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণ গ্রেপ্তার

বগুড়া শহরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ তরুণের বিরুদ্ধে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত তরুণদের মধ্যে তিনজনকে পুলিশ আটক করে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে বাদী হয়ে মামলা করেছেন ওই তরুণী।

আটক তরুণেরা হলেন বগুড়া সদর উপজেলার কাওছার (১৯), বাঁধন (১৯) ও রকি (১৯)। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ দুপুরে তিনি অভিযুক্ত তরুণদের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ জানায়, ওই তরুণীর বাবার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তিনি বিবাহিত। অভিযুক্ত তরুণদের সঙ্গে তাঁর পূর্বপরিচয় ও বন্ধুত্ব ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।