বগুড়ার শেরপুরে মহাসড়কের সার্ভিস লেন না থাকায় দুর্ঘটনার ঝুঁকি

বগুড়ার শেরপুরে মহাসড়কের সার্ভিস লেন না থাকায় দুর্ঘটনার ঝুঁকি

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুরে অন্তত ৩০ মিটার অংশে এখনো 'সার্ভিস লেন' করা হয়নি। এ কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কখনো কখনো যাচ্ছে মানুষের প্রাণ।

ধীরগতির ছোট যানবাহন নিরাপদে চলাচলের জন্য মহাসড়কের দুই পাশে নির্মাণ করা হয় পৃথক লেন, যা সার্ভিস লেন হিসেবে পরিচিত। মহিপুর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের এই স্থানে গত তিন বছরে অন্তত ১৫টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রইছ উদ্দিন।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, সার্ভিস লেন না থাকার কারণে তাঁদের কর্মকাণ্ড পরিচালনাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফায়ার সার্ভিসের চত্বর থেকে গাড়ি বের করা নিয়ে ঝুঁকির মধ্যে থাকতে হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।