ঝড় ও বজ্রবৃষ্টিতে রোববার দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জন মারা গেছেন। গাইবান্ধাতেই বজ্রপাতে মারা গেছেন ৪জন। আহত হয়েছেন আরও একজন। বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন, রাফি (১৫), ফুয়াদ (১৪), মিজান (২০) এবং সাঘাটা উপজেলার নম্বর আলী (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন ধোপাডাঙ্গা গ্রামের শামীম (১৮)।
বগুড়ায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ঘটনার বিবরণ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে গাবতলী এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগলগুলো নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন সুমন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।































































































































































































































