কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয় এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সদস্যরা অংশ নেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে মোছার খোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি উজাড় করা এবং ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
মোবাইল কোর্টের মাধ্যমে পালংখালী ইউনিয়নের অভিযুক্ত সাইফুল ইসলাম ভূট্টো (৪২)-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।































































































































































































































