বানারীপাড়ায় টাকা চুরির সময় ওয়ার্ড যুবদল নেতাকে গণপিটুনি

বানারীপাড়ায় টাকা চুরির সময় ওয়ার্ড যুবদল নেতাকে গণপিটুনি

বরিশালের বানারীপাড়ার চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির অভিযোগে খোকন হাওলাদার নামে এক যুবদল নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে হাটের দিন এ ঘটনা ঘটে। খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।

গ্রামপুলিশ সদস্য সিদ্দিকুর রহমান জানান, ওই পকেটমারের বিরুদ্ধে কেউ বাদী হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতাদের সম্মতিতে ছেড়ে দেওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।