বান্দরবানে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশু হাসপাতালে

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশু হাসপাতালে

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে কুরুকপাতা ইউনিয়ন থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩১ শিশু। এর মধ্যে ২৭ শিশু আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চার শিশু লামা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স মামুনুর রশিদ বলেন, চার দিন ধরে হামের উপসর্গের রোগীর চাপ বেড়েছে। গত বুধবার রোগী ছিল ৯ শিশু এবং গতকাল বৃহস্পতিবার ছিল ১৭ শিশু। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭।

লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সোলাইমান আহমদ বলেন, আলীকদমের আক্রান্ত চার শিশুর মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।