বান্দরবানে হামের উপসর্গে শিশুর মৃত্যু

বান্দরবানে হামের উপসর্গে শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে শিশুদের মধ্যে জ্বর, সর্দি, ফুসকুড়ি, শ্বাসকষ্টসহ হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার আলীকদম স্বাস্থ্যকেন্দ্রে হামের লক্ষণ নিয়ে ১৫ টি শিশু ভর্তি হয়।

ওই ইউনিয়নের বেশ কয়েকটি পাড়ায় শিশুরা অসুস্থ হচ্ছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার ইউনিয়নের বেসরকারি একটি অনাথ আশ্রমের এক শিশু হামের লক্ষণ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার রাতে মারা যাওয়া শিশুর নাম চাংমুম ম্রো (৮)। দুর্গম এলাকা হওয়ায় গতকাল বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।