বান্দরবানের থানচি উপজেলা সদর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার সকালে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের ঘটনা জানাজানি হলে দুপুরে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা থানার সামনে থেকে তাঁদের সরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোর শিশুটির প্রতিবেশী।































































































































































































































