বন্ধুর বিয়েতে হারিকেন উপহার দেওয়া হয়েছে লোডশেডিংয়ের প্রতিবাদে

বন্ধুর বিয়েতে হারিকেন উপহার দেওয়া হয়েছে লোডশেডিংয়ের প্রতিবাদে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে বন্ধুরা বরকে একটি হারিকেন উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ভিডিওটি ছড়িয়ে পড়েছে। বন্ধুরা বলেন, এলাকায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ জানাতে তাঁরা এ উপহার দেন।

ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে বরের হাতে হারিকেন তুলে দিচ্ছেন কয়েকজন যুবক। এর মধ্যে দুজন যুবক বলছিলেন, লোডশেডিংয়ের প্রতিবাদে তাঁরা এ উপহার দিচ্ছেন।

হারিকেনের গায়ে লাগানো কাগজে রুয়েল আহমদ ও সুলতান আহমদের নাম লেখা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।