বাংলাদেশের ৩২ জেলায় ভারি বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের সম্ভাবনা

বাংলাদেশের ৩২ জেলায় ভারি বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের সম্ভাবনা

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৫: ৫৫আপডেট : ০২ মে ২০২৬, ১৫: ৫৮ দেশের চার বিভাগের ৩২ জেলায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। শনিবার সংস্থাটির ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।