পাঁচ বছরের মধ্যে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সবচেয়ে কম টাকা খরচ হয়েছে। এই হিসাব গত জুলাই থেকে মার্চ মাস অর্থাৎ অর্থবছরের প্রথম ৯ মাসের। গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে প্রায় সাত হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। এর ফলে উন্নয়ন প্রকল্প কম বাস্তবায়িত হচ্ছে, যা পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের হাতে টাকা কম যাচ্ছে। অন্যদিকে এডিপি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত টাকার জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের বহুদিনের সমস্যা তো আছেই।































































































































































































































