বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রাণমন্ত্রীর অভিষেক

বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রাণমন্ত্রীর অভিষেক

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)–এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার লালমনিরহাট সদরের হাঁড়িভাঙ্গা ক্যাম্পাসে উদযাপন করা হয়েছে। লালমনিরহাট–৩ সদর আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এএইউবির স্বল্প সময়ে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট তথা বৃহত্তর রংপুর অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

বাংলাদেশের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ–সুবিধা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।