এক দশক আগে যশোরের চৌগাছায় এক ভোরে বাঁশঝাড়ে দেখা মিলেছিল একা একটি হনুমানের। বিস্ময় জেগেছিল, প্রায় ৫০ কিলোমিটার দূরের কেশবপুর থেকে কীভাবে দলছুট হয়ে এখানে এল সে?
প্রাইমেট বর্গের এই স্তন্যপায়ী প্রাণী বাংলায় হনুমান নামে পরিচিত। ইংরেজিতে আমরা বলি ‘নর্দান প্লেইনস গ্রে ল্যাঙ্গুর’, ‘কমন ল্যাঙ্গুর’ বা ‘বেঙ্গল স্যাক্রেড ল্যাঙ্গুর’।
বাংলাদেশে যে তিন প্রজাতির হনুমান আছে, তার মধ্যে একমাত্র এই প্রজাতির হনুমান যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার কিছু গ্রামে বসবাস করে।































































































































































































































