বাংলাদেশে ভারী বৃষ্টির কারণে ভোগান্তি পড়ছেন মানুষ

বাংলাদেশে ভারী বৃষ্টির কারণে ভোগান্তি পড়ছেন মানুষ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১২: ৩২আপডেট : ২৬ মে ২০২৬, ১২: ৩৬ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এ বৃষ্টির ফলে ঈদুল আজহার বন্ধের দ্বিতীয় দিনে ভোগান্তি পড়েছেন ঘরমুখো মানুষজন।

এছাড়া টানা বৃষ্টিতে পশুর হাটগুলোতে কাদা-পানি জমে দুর্ভোগ চরমে উঠেছে। ভোগান্তির মধ্যেই বিক্রি হচ্ছে পশু।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে বরা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আংশিক মেঘলা আকাশসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।