বাংলাদেশে বৃষ্টির প্রবণতা কমলেও ভারী বৃষ্টির আভাস

বাংলাদেশে বৃষ্টির প্রবণতা কমলেও ভারী বৃষ্টির আভাস

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০: ১২আপডেট : ১৬ মে ২০২৬, ১০: ১৮ আকাশ কিছুটা মেঘলা থাকলেও রাজধানীতে আজ শনিবার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসময় সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নরসিংদীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে বৃষ্টি হয়নি। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কোনো বৃষ্টি হয়নি। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি হলেও আগের কয়েকদিনের তুলনায় কম হয়েছে।

এদিকে আজ শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় রৌদ্দোজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করায় তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম অনুভুত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমের মাত্রা আরো বাড়তে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।