ঢাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রবাসীসহ ৩ জন হাসপাতালে

ঢাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রবাসীসহ ৩ জন হাসপাতালে

ঢাকায় পৃথক তিনটি ঘটনায় ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে মালয়েশিয়াপ্রবাসীসহ তিন ব্যক্তি সব খুইয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ও বিকেলে বাড্ডা এবং গুলিস্তান এলাকায় এসব ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁরা হলেন মালয়েশিয়াপ্রবাসী মো. সোলাইমান (৩৭) ও জুতার কারখানার কর্মচারী সাইফুল ইসলাম (২৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।