লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক কিশোরের অপহরণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। গতকাল শুক্রবার রাত আটটার দিকে কিশোর মো. রাজীব নিখোঁজ হয়। এরপর রাতে মুঠোফোনে মুক্তিপণ চাওয়া হয়। ছেলের জীবন বাঁচাতে উদ্বিগ্ন পরিবার তখন দিশাহারা হয়ে পড়ে। মুক্তিপণ চাওয়ার বিষয়টি সত্যি কিনা তাও বুঝতে পারেননি তারা।
আজ দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাগান থেকে রাজীবের মরদেহ উদ্ধার করে। রাজীবের মামা শাহজাহান মাঝি বলেন, রাজীবকে অপহরণ করা হয়েছে বলে রাতে কল দেওয়া হয়৷ তারা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে রাজীব নিখোঁজ হয়। এরপর রাতে মুঠোফোনে মুক্তিপণ চাওয়া হয়। ছেলের জীবন বাঁচাতে উদ্বিগ্ন পরিবার তখন দিশাহারা হয়ে পড়ে। মুক্তিপণ চাওয়ার বিষয়টি সত্যি কিনা তাও বুঝতে পারেননি তারা।































































































































































































































