বাণিজ্যিক গরুর খামার গড়ে তোলেন এক তরুণ উদ্যোক্তা

বাণিজ্যিক গরুর খামার গড়ে তোলেন এক তরুণ উদ্যোক্তা

ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিকস ও টেলিকমিউকেশন কোর্সে স্নাতক এবং আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও চাকরির পেছনে দৌড়াননি আবদুর রউফ। গ্রামে ফিরে বাড়িতে গড়ে তোলেন বাণিজ্যিক গরুর খামার। তিন বছর আগে ২০ লাখ টাকা দিয়ে শুরু করা খামারে এখন দেড় কোটি টাকার গরু রয়েছে। প্রতি মাসে ৫০ হাজারের বেশি টাকা বেতন দিচ্ছেন তিনজন কর্মচারীকে।

এবারের কোরবানি ঈদে রউফের খামারে বিক্রয় উপযোগী এঁড়ে গরু ছিল ৪৩টি। এর মধ্যে ৩০ লাখ টাকায় ১৮টি গরু বিক্রি করেছেন। ঈদের আগেই বাকি গরুগুলো বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী তিনি।

যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়নের গাতিপাড়া গ্রামে সাড়ে তিন বিঘা জমিতে তিন বছর আগে গরু মোটাতাজাকরণের বাণিজ্যিক খামার গড়ে তোলেন রউফ। তখন তাঁর বয়স ছিল ২৭ বছর। তিন বছর ধরে কোরবানি ঈদে বিক্রির জন্য গরু প্রস্তুত করেন। এ বছরও বিক্রির জন্য ৪৩টি এঁড়ে গরু প্রস্তুত করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।