বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় গ্রন্থকেন্দ্রের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশ নেন জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, প্রকাশক প্রতিনিধি, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আসা বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি প্রমুখ।
শোভাযাত্রাটি রাজধানীর গুলিস্তান জাতীয় গ্রন্থকেন্দ্রের নিজস্ব ভবন থেকে শুরু হয়ে পল্টন, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার গ্রন্থকেন্দ্রে এসে শেষ হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহর নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।































































































































































































































