দক্ষিণ বনশ্রীতে দম্পতির বাড়িতে মাদক উদ্ধার

দক্ষিণ বনশ্রীতে দম্পতির বাড়িতে মাদক উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকেলে ওই এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করে অধিদপ্তরের উত্তরা সার্কেলের একটি দল।

গ্রেপ্তার দম্পতি হলেন মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে অ্যানি (৩২)। তাঁরা পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২২৮ নম্বর বাসার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের ১২/৪ নম্বর রোডের ৭৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে মাদক, ইয়াবা রয়েছে বলে জানতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।