ঢাকার মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটির পাশে নির্মাণাধীন ভবনে নির্মাণসামগ্রী মাথায় পড়ে মো. রনি (২৮) নামের এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত রনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর গ্রামের মো. সাহেব আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন।































































































































































































































