আলোকচিত্রীদের কাজের মূল্যায়ন ও উৎসাহ জোগাতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশ ও নেপালের ৩৭ জন আলোকচিত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রথম আলোর তিনজন আলোকচিত্রীও রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে ‘ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২৬’ শীর্ষক এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
সম্মাননা পাওয়া ৩৭ আলোকচিত্রীর মধ্যে প্রথম আলোর তিনজন হলেন ডেপুটি চিফ ফটোগ্রাফার সাজিদ হোসেন এবং স্টাফ ফটোজার্নালিস্ট শুভ্র কান্তি দাস ও দীপু মালাকার।































































































































































































































