বান্দরবানের থানচিতে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত এক ঠিকাদারকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ঠিকাদারের নাম মো. আমু হোসেন (৫০)। এ সময় মুক্তিপণের তিন লাখ টাকা উদ্ধার এবং মাংলে ম্রো নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মাংলে সশস্ত্র গোষ্ঠীর সদস্য। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার থানচি উপজেলায় উন্নয়নমূলক নির্মাণকাজ করার সময় আমু হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।
পরে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা তাঁর জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে মুক্তিপণ দিতে বাধ্য হন।































































































































































































































