গাজীপুরে টঙ্গীর হাজীর মাজারবস্তিতে পুলিশের অভিযানে বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ পথের পেয়েছে পুলিশ। এ সময় মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে সোমবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে অপহরণ ঘটনার মূলহোতা মো. আশরাফ ঢালী পলাতক রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন































































































































































































































