বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ, চুক্তি সই আজ সন্ধ্যায়

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং উড়োজাহাজ, চুক্তি সই আজ সন্ধ্যায়

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৬: ২৪ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের ১৪টি উড়োজাহাজ। বিমানের ইতিহা�সে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

যাত্রী ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষেই এই বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যা সাড়ে ৭টায় এই আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিমান চলাচল খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ সংস্থাটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।