বাংলাদেশে বড় আকারের টাইলসের জনপ্রিয়তা বৃদ্ধি

বাংলাদেশে বড় আকারের টাইলসের জনপ্রিয়তা বৃদ্ধি

বাংলাদেশের টাইলসশিল্প এক নাটকীয় পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। এখন শুধু সাধারণ ৩০x৩০ বা ৬০x৬০ সাইজের টাইলস নয়, দেশজুড়ে ১০০x১০০ সেন্টিমিটার টাইলসের চাহিদাও তৈরি হয়েছে। বাজার-চাহিদাকে প্রাধান্য দিয়ে শেল্‌টেক্‌, আকিজ সিরামিকস, ডিবিএলসহ বেশ কিছু প্রতিষ্ঠান এই সাইজের টাইলস বাজারজাত করছে। এসব বড় আকারের টাইলস ভবন নির্মাণের নতুন ভাষা হয়ে উঠছে।

বড় টাইলস ব্যবহারের সুবিধাপরিমিত নান্দনিকতা১০০x১০০ আকারের টাইলস ব্যবহার করলে ঘর বা অন্দরের জায়গা অনেক বেশি বড়, খোলামেলা ও আরামদায়ক মনে হয়। আকারে বড় হওয়ায় টাইলসের সিম বা গ্রাউট লাইনের (দুটি টাইলসের মাঝের জোড়া) সংখ্যা কমে যায়, ফলে মেঝে অনেক বেশি ঝকঝকে দেখায় ও সিল্কস্মুথ ফিনিশ দেয়।

বড় টাইলস মেঝে বা দেয়ালে ব্যবহার করলে অন্দরে একটা লাক্সারি চেহারা আসে। অন্দরের বেশি জায়গা বড় টাইলসের কারণে রুমে আলো ও জায়গা বেশি অনুভূত হয়। ছোট টাইলসের তুলনায় মেঝে বা দেয়ালে কম বিভাজন লাইন থাকায় চোখে লেয়ারড ক্লাটার কম লাগে, যা একই সঙ্গে মিনিমালিস্ট ও লাক্সারি লুক তৈরি করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।