ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)।
এ সময় দুর্ঘটনায় নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমনসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।































































































































































































































