দেশের ছয় বিভাগের কিছু স্থানে আজ শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গতকাল শুক্রবারের চেয়ে আজ বৃষ্টি খানিকটা বাড়তে পারে। তবে আগামীকাল রোববার বৃষ্টি আবার কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, দেশের ভেতরে যে মেঘমালার সৃষ্টি হয়েছে, এর প্রভাবে আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোনো কোনো স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ঢাকায় ৫১ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়।































































































































































































































