বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আরো পাঁচ জনের মৃত্যু

বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আরো পাঁচ জনের মৃত্যু

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৫: ৪৮ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরো ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।