বাংলাদেশে অটোরিকশার যাত্রীর কাছ থেকে পাওয়া গেল দেড় লাখ ডলার

বাংলাদেশে অটোরিকশার যাত্রীর কাছ থেকে পাওয়া গেল দেড় লাখ ডলার

লালমনিরহাট সদরের গোকুন্ডায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলারসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। টহল পুলিশের সদস্যরা তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে পুলিশের চেকপোস্টের সামনে থেকে এ অর্থ উদ্ধার করেন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার লাকুম সরকার ওরফে লিখনকে (২৩) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে নেওয়া হয়। পরে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

লাকুম সরকার কুড়িগ্রাম সদর উপজেলার হাটিরপাড় ঘোষপাড়ার নুরনবী সরকারের ছেলে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।