বগুড়ার শেরপুরে শিল্পকারখানার নদীদূষণ বন্ধে ব্যর্থতা নিয়ে রুল

বগুড়ার শেরপুরে শিল্পকারখানার নদীদূষণ বন্ধে ব্যর্থতা নিয়ে রুল

বগুড়ার শেরপুরে অবস্থিত দুটি শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্যে ফুলজোড়, করতোয়া ও বাঙ্গালী নদীর দূষণ কার্যক্রম বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

শিল্পকারখানা দুটি হলো এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আইনের বিধান অনুসারে প্রতিষ্ঠান দুটির দূষণ কার্যক্রম রোধ এবং ফুলজোড়, করতোয়া ও বাঙ্গালী নদীকে দূষণ থেকে রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।