প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৬: ০২ গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে এবং হাম উপসর্গে সারা দেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৬০৩ জন। ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।































































































































































































































