বাংলাদেশের এক ছাগল যা বিশ্বের সবচেয়ে বড় খাসি

বাংলাদেশের এক ছাগল যা বিশ্বের সবচেয়ে বড় খাসি

বাংলাদেশের কিশোরগঞ্জের এক ছাগল যা বিশ্বের সবচেয়ে বড় খাসি হিসেবে পরিচিত। এই ছাগলটির ওজন ১০৪ কেজি। এটি খাওয়াদাওয়া, হাঁটাচলাতেও আলাদা আভিজাত্য বহন করে। এই ছাগলটির নাম রাখা হয়েছে 'নবাব সিরাজউদ্দৌলা'।

হাদিস মিয়া দুই বছর ধরে পরম যত্নে ছাগলটিকে লালন–পালন করছেন। বর্তমানে তাঁর বাড়ির সামনে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। দূরদূরান্ত থেকেও অনেকে ছাগলটি দেখতে আসছেন।

হাদিস মিয়া জানান, দুই বছর আগে দুই মাস বয়সী ছাগলটি ২১ হাজার টাকায় কিনেছিলেন তিনি। বর্তমানে এর ওজন হয়েছে ১০৪ কেজি। ভুট্টাপাতা, কাঁঠালপাতা, বটপাতা, জগডুমুরপাতা, বননাল্লা, শেওড়াপাতা, কাঁচা ঘাস ও দানাদার খাবার খাইয়ে ছাগলটিকে বড় করেছেন। নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করানোর পর শরীরে বেলিফুল নারকেল তেলও মাখানো হয়। রাতে মাচার ওপর কম্বল বিছিয়ে ঘুমাতে দেওয়া হয় এটিকে।

হাদিস মিয়ার দাবি, প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীতে 'যমুনাপাড়ি' জাতের ছাগলটি শ্রেষ্ঠ খাসি হিসেবে নির্বাচিত হয়েছিল। এ জন্য তিনি নগদ অর্থ ও সনদও পেয়েছেন। এবার কোরবানির ঈদে ছাগলটি লক্ষাধিক টাকায় বিক্রি করতে চান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।