ঢাকার বংশালে নিজ বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তৌশিক আহামেদ (২৬) নামের এই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন।
বংশালে তাঁদের পারিবারিক হার্ডওয়্যার সরঞ্জামের ব্যবসা রয়েছে। তিনি নবাবপুর রোডে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিবারকে থানায় এসে অপমৃত্যুর মামলা করতে বলেছি। মামলার পর পুলিশ তদন্ত করে দেখবে, কী কারণে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।’































































































































































































































