বরগুনাতে ডাকাতের গুলিতে যুবক আহত, আটক ৩

বরগুনাতে ডাকাতের গুলিতে যুবক আহত, আটক ৩

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে পুলিশের সাবেক সদস্য মো. খলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলি খলিলের ছেলে মো. রিফাত বিন রিমনের (২৫) পায়ে বিদ্ধ হয়।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. সৌরভ (২৫), মো. সাইফুল ইসলাম (২০) ও ছগীর (৪৫)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।